শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

টাকা পাচারের তথ্য জানতে সুইচ ব্যাংকে একাধিক চিঠি দেয়া হয়েছে: বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাকা পাচারের তথ্য সংগ্রহের সব উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম। তিনি বলেন, সুইস ব্যাংকে অর্থ রাখার তথ্য জানতে সুইচ ব্যাংকেও একাধিক বার চিঠি দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে সাংবাদিককের সাথে আলাপকালে তিনি এই কথা জানান।

তিনি বলেন, কোনো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশের বাইরে টাকা গেলে তার তথ্য বাংলাদেশ ব্যাংক জানতে পারে। কিন্তু ব্যাংকিং চ্যানেলের বাইরে দিয়ে দেশের বাইরে টাকা গেলে সেই তথ্য বাংলাদেশ ব্যাংক জানতে পারে না।

এর আগে, সুইস ব্যাংকে অবৈধ পথে বাংলাদেশিরা যেসব অর্থ জমা রেখেছেন বা পাচার করেছেন সেসব বিষয়ে সরকার ও দুদক কী পদক্ষেপ নিয়েছেন, সেটি স্বপ্রণোদিত হয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে দুদক ও রাষ্ট্রপক্ষের কাছে এই প্রশ্ন রাখেন। আদালত প্রকাশিত সংবাদের রেফারেন্স টেনে জানতে চান কী পরিমাণ অর্থ সুইচ ব্যাংকে পাচার হয়েছে এবং এ বিষয়ে সরকার ও দুদক কী পদক্ষেপ নিয়েছে।

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে রাষ্ট্রপক্ষ বা দুদক কোনো তথ্য দিতে পারেনি আদালতকে। তাই আগামী রোববারের মধ্যে এ বিষয়ে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে তা হাইকোর্টকে জানাতে নির্দেশ দেয়া হয়েছে দুদক ও রাষ্ট্রপক্ষকে।

সুইস ব্যাংকে অর্থ জমা নিয়ে নির্দিষ্ট করে কারও তথ্য সুইজারল্যান্ড সরকারের কাছে চায়নি বাংলাদেশ। সুইজারল্যান্ড কালো টাকা রাখার স্বর্গরাজ্য নয়। বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড বুধবার (১০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব টক অনুষ্ঠানে এ কথা বলেন। এরপর গণমাধ্যমে প্রকাশিত সংবাদের রেফারেন্স টেনে এ পদক্ষেপ নিয়েছেন আদালত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ