শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

জাতীয় শোক দিবসে সরকারী ৯ নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনকালে করোনা (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলার ৯টি নির্দেশনা দিয়েছে সরকার।

তা হলো :

১.অনুষ্ঠানস্থলে অংশগ্রহণকারীদের সুরক্ষা প্রদানে সক্ষম এরূপ মাস্ক সঠিকভাবে নাক-মুখ ঢেকে পরতে হবে।
২. অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কোভিড-১৯ টিকা গ্রহণের সনদ দেখাতে হবে।
৩. অনুষ্ঠানস্থলের প্রবেশ ও বহির্গমন পথ ভিন্ন ভিন্ন ও একমুখী হতে হবে।
৪. অনুষ্ঠানস্থলে সাবান পানি দিয়ে হাতধোয়া অথবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
৫. আলোচনা সভা ও মিলাদ মাহফিলে ধারণক্ষমতার অর্ধেক বা তার কম সংখ্যক অংশগ্রহণ করতে পারবে।
৬. অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।
৭. সর্দি, কাশি, জ্বর বা শ্বাসকষ্ট নিয়ে কেউ অনুষ্ঠানস্থলে প্রবেশ করবে না।
৮. হাঁচি বা কাশির সময় টিস্যু, রুমাল বা কনুই দিয়ে নাক ও মুখ ঢাকতে হবে। ব্যবহৃত টিস্যু ও বর্জ্য ফেলার জন্য পর্যাপ্ত ঢাকনাযুক্ত বিনের ব্যবস্থা থাকতে হবে এবং জরুরিভাবে তা অপসারণের ব্যবস্থা করতে হবে।
৯. স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যবিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সকল নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে। সূত্র : বাসস

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ