শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

বিমানবন্দরগামী যাত্রীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গমনকারী এবং ওই সড়ক ব্যবহার করে গাজীপুরগামী যাত্রীদেরকে হাতে অতিরিক্ত সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা বিভাগ।

সেই সাথে বিমানবন্দরগামী যাত্রীদের লা মেরিডিয়ান হোটেল ও কাওলা অতিক্রম করার পর অবশ্যই বাম লেন ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগ জানায়, রাজধানীর বিমানবন্দর এলাকায় চলমান বিআরটি প্রকল্পের কাজের জন্য বর্তমানে তিন লেনে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

তাই খিলক্ষেত হয়ে উত্তরা ও গাজীপুরগামী যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে উক্ত সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হয়। বিশেষ করে বিমানবন্দরগামী যাত্রীদের নির্দিষ্ট সময়েরও অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা শুরু করার জন্য অনুরোধ করেছে ডিএমপি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ