শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

বাংলাদেশের একক কোনো দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না: পিটার হাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের একক কোনো দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

আজ বুধবার (১০ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে রাজনৈতিক ই-লার্নিং প্লাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বাংলাদেশের নির্বাচননের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, বর্তমান সংকট মোকাবিলায় সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের চেয়ে ভালো কোনো সমাধান নেই। কিন্তু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়া কঠিন। সেজন্য নির্বাচন কমিশন, সরকারসহ সবার সক্রিয় অংশগ্রহণ জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

দেশের বর্তমান সংকটের সমাধানের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন ও সুশাসন প্রশ্নে সব দল একমত না হতে পারলে পরিণতি ভয়াবহ হতে পারে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, সব রাজনৈতিক দল সুষ্ঠু নিবাচনের প্রক্রিয়া তৈরিতে ব্যর্থ হয়েছে। সব দলকেই এর দায়ভার নিতে হবে।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনে যাবো না এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ