শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

আশুরা উপলক্ষে মারকাযুদ দিরাসায় আলোচনাসভা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকায় বিশেষ আলোচনাসভা, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ মাগরিব প্রতিষ্ঠানটির মসজিদে কাসেম নানুতভী রহ:-এ মাহফিলটি অনুষ্ঠিত হয়।

মাহফিলে আশুরার নানা দিক ও প্রেক্ষাপট নিয়ে আমন্ত্রিত ওলামায়ে কেরাম বয়ান পেশ করেন।

বয়ান শেষে আশুরার রোজা উপলক্ষে ইফতারির আয়োজন করা হয়। আয়োজক ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ রোকন সিরাজী।

মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকার মুহতামিম মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমীর সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন- মাওলানা রায়হান আনোয়ার, মাওলানা আবু তালহা, মাওলানা যোবায়ের খান, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ শামিম রেজা তাজু, আলহাজ মিজানুর রহমান, আলহাজ মুহসিন, আলহাজ শাহেদুল হাসান, কবির হোসাইন, আলহাজ মাহফুযুল হাসান, আলহাজ শাহরিয়ার মোর্শেদ, শামসুদ্দিন পরাগ, খায়রুল ইসলাম, সুলতান আহমাদ, আলহাজ খাইরুল হুদা ও অন্যান্য অতিথিবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ