বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সাতক্ষীরা থেকে দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে হঠাৎ করে সাতক্ষীরা থেকে দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে সাতক্ষীরা পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার (৯ আগস্ট) সকাল থেকে কোনো পরিবহন সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

হঠাৎ গণপরিবহন বন্ধের কারণে বিপাকে পড়েছেন যাত্রীরা। যাত্রীরা কাউন্টারে এসে ফিরে যাচ্ছেন। এক যাত্রী জানান, আমি ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে কাউন্টারে আসলে কোনো টিকিট দিচ্ছে না। এখন খুব বিপদে পড়ে গেলাম।

সাতক্ষীরা এক্সপ্রেস কাউন্টারের ম্যানেজার মনিরুল ইসলাম মনি বলেন, সকাল থেকে কোনো গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। সকল পরিবহন বন্ধ রয়েছে। কী কারণে বন্ধ সেটি আমি জানি না। মালিক বন্ধ রাখতে বলেছেন সে কারণে বন্ধ রেখেছি।

সাতক্ষীরা পরিবহন পরিচালক কমিটির সভাপতি তাহমিদ সায়েদ চয়ন বলেন, বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিকদের দ্বন্দ্বের কারণে আমাদের পরিবহনের ওপর চাপ পড়ছে। এখানে আমাদের কিছু নেই। আমরা গাড়ি চালানোর জন্য প্রস্তুত রয়েছি। গাড়ি বন্ধ রাখলে আমাদেরই ক্ষতি।

সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক সাইফুল করিম সাবু বলেন, গতকাল (সোমবার) যশোরে সাতক্ষীরার পরিবহন কাউন্টারে তালা লাগিয়ে দিয়েছেন যশোর মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা। সে কারণে সাতক্ষীরা থেকে পরিবহন বন্ধ করে দিয়েছেন মালিকরা। এর কারণ গত ৫ আগস্ট শ্যামনগরে শ্রমিকদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে।

তিনি বলেন, সেই ইস্যুকে কেন্দ্র করে যশোর মালিক সমিতি ও শ্রমিক নেতারা যশোরে থাকা সাতক্ষীরার পরিবহন কাউন্টারগুলোতে তালা লাগিয়ে দিয়েছে। সে কারণে পরিবহন মালিকরা গাড়ি চলাচল বন্ধ রেখেছে। আলোচনায় বসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ