বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মাদ্রাসার শিক্ষার্থীকে ধ*র্ষ*ণ, গ্রেফতার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানিকগঞ্জের দৌলতপুরে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ করার অভিযোগে একই মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। এছাড়া সেই ছাত্রের এক  সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে।

রোববার (৭ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন।

গ্রেফতারকৃতরা হলো, মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ও তার বন্ধু দৌলতপুর পিএস মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দৌলতপুর দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী তার পঞ্চম শ্রেণির এক বান্ধবীর সাথে দুপুরে টিফিনে বাড়ি যাছিল। সেই সময় একই মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্র তাদের উপজেলার একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। সঙ্গে থাকা পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থীকে অন্য একটি রুমে আটকে রেখে ৬ষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে।

শুরু তাই নয় ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে এবং এঘটনা কাউকে বললে সেই ভিডিও সামাজিক যোগাযোগ ছেড়ে দেওয়ার হুমকি দেয়।

অন্যদিকে, বাড়ি ফিরে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী মা-বাবার কাছে বিষয়টি খুলে বলে। এরপরে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে রোববার সকালে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।

দৌলতপুর থানার ওসি মো. জাকারিয়া হোসেন বলেন, মামলা হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ওই মাদ্রাসার ছাত্র ও তার বন্ধুকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ধর্ষণের সেই ভিডিও ক্লিপ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, সোমবার ওই শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে এবং অভিযুক্ত দুই কিশোর আসামিকে আদালতে পাঠানো হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ