শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন

বিএনপির কোনো ভবিষ্যৎ নেই: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির কোনো ভবিষ্যৎ নেই। দলটির ভবিষ্যৎ অন্ধকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (৮ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বলেন, তারা বলে আমরা নাকি বাংলাদেশের ভবিষ্যৎ নষ্ট করেছি। আমি বলি যারা অপরাধীর হাতে, দণ্ডিত ব্যক্তির হাতে নেতৃত্ব তুলে দিয়েছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার। তাদের কোনো ভবিষ্যৎ নেই। তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নষ্ট করেছে।

সাম্প্রদায়িক শক্তিকে সাথে নিয়ে বিএনপি ঐক্য করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ঐক্যের নামে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। দেশে-বিদেশে ষড়যন্ত্রকারীদের নিয়ে বৈঠক করছে তারা।

জ্বালানি তেলের দাম বাড়ানো প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এই মূল্য বৃদ্ধির বাস্তবতা আছে। বিশ্ববাজারে যখন দাম কমে যাবে, আমরাও তখন মূল্য সমন্বয় করবো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ