শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৯ আগস্ট সারাদেশে বিক্ষোভ সফলে চরমোনাই পীরের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে এবং বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে ৯ আগস্ট মঙ্গলবার সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গত ৭ আগস্ট রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে দলের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই এ কর্মসূচি ঘোষণা করেন।

আজ এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আগামীকাল মঙ্গলবার জেলায় জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচি সফলের জন্যে দেশের সকল জেলা শাখার প্রতি আহ্বান জানিয়েছেন। পীর সাহেব বলেন, সরকার জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করে জনগণকে চরম বিপাকে ফেলে দিয়েছে।

তিনি বলেন, সরকার স্বেচ্ছাচারি কায়দায় মধ্যরাতে দেশের ইতিহাসে জ্বালানি তেলের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি করে দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে।

আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয়ের কথা বললেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে। তাহলে ৫০% দাম বৃদ্ধির সিদ্ধান্ত কার স্বার্থে? বিপিসি টানা ৭ বছরে ৪৩ হাজার কোটি টাকা মুনাফা করেছে। এই ৪৩ হাজার কোটি টাকা কোথায়? এর হিসেব জনগণের কাছে দিতে হবে। তিনি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ