বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খুলনায় ২৪ ঘণ্টা ট্যাংকলরি বন্ধের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন ও ভাড়া বৃদ্ধির দাবিতে ২৪ ঘণ্টা পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে খুলনা ট্যাংকলরি ও জ্বালানি মালিক সমিতি।

রোববার (৭ আগস্ট) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে প্রায় ১৪ জেলায় জ্বালানি তেল পরিবহন হচ্ছে না বলে জানা গেছে।

এর আগে শনিবার (৬ আগস্ট) রাতে ট্যাংকলরি মালিক সমিতি ও জ্বালানি তেল পরিবেশক সমিতির এক বৈঠকে এ ঘোষণা দেয়া হয়। এ সময় জ্বালানি তেল উত্তোলনও বন্ধের ঘোষণা দেয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন জ্বালানি তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন। তিনি বলেন, কমিশন ও ভাড়া বৃদ্ধির দাবিতে আমাদের ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলবে। এ সময় জ্বালানি তেল উত্তোলন, পরিবহন বন্ধ থাকবে।

এছাড়া খুলনার বিভিন্ন ডিপো থেকে দক্ষিণাঞ্চলের ১৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধেরও ঘোষণা দেয়া হয় বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ