মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

বিশ্বে করোনায় আরও ১৯৪৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৯৪৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৩ জন।

শনিবার (৬ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি ২ লাখ ৫৩ হাজার ৩৯২ জন আক্রান্ত হয়েছে জাপানে। তবে, মৃত্যুর শীর্ষে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে ৪০০ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া ব্রাজিলে মৃত্যু হয়েছে ২০৮ জন এবং আক্রান্ত হয়েছে ৪২ হাজার ৮১৬ জন। ইতালিতে মৃত্যু ১৭৫ জন এবং আক্রান্ত ৩৮ হাজার ২১৫ জন। স্পেনে মৃত্যু ১২৭ জন এবং আক্রান্ত ৬ হাজার ৭৩০ জন। মেক্সিকোতে মৃত্যু ১২২ জন এবং আক্রান্ত ১৮ হাজার ৯৫৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ১ লাখ ১২ হাজার ৮৫৭ জন এবং মৃত্যু ৪৭ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ কোটি ৭৫ লাখ ৯১ হাজার ৮৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৩৩ হাজার ৭৪০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ কোটি ৭৯ লাখ ৫৯ হাজার ৬১৩ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ