বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ডা. মুরাদের সহযোগিতায় সাইকেলে হজ যাচ্ছেন ৩ যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামালপুরের স্থানীয় ৩ জন যুবককে বাইসাইকেল উপহার দিয়েছেন ডা. মুরাদ হাসান। পবিত্র হজ পালনে সৌদি আরবে যেতে ইচ্ছুক এমন তিন যুবককে এই উপহার দেওয়া হয়েছে।

বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন মুরাদ হাসান। শুক্রবার রাতে নিজ কার্যালয়ে সেই তিন যুবকের তোলা কয়েকটি ছবি আপলোড করেন তিনি।

ফেসবুকে ডা. মুরাদ হাসান লিখেছেন, বাইসাইকেলযোগে সৌদি আরবে পবিত্র হজ পালনের নিয়ত করেছেন তারুণ্যে ভরপুর এই ৩ জন যুবক। পবিত্র এই নিয়ত পরিপূর্ণ করার লক্ষ্যে আমি সকল প্রকার সহযোগিতা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের দোয়া করার অনুরোধ করছি যাতে আমার নির্বাচনী এলাকার এই ৩ যুবক সহিসালামতে সৌদি আরব সাইকেল যোগে পৌঁছাতে পারেন এবং পবিত্র হজ পালন করে দেশে ফিরে আসতে পারেন।

ধর্মীয় কাজে এমন সহযোগিতা করায় অনেকেই ডা. মুরাদের প্রশংসা করছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ