শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন

‘জ্বালানি তেলের এমন মূল্যবৃদ্ধি নজিরবিহীন, সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্তের প্রভাবে গার্মেন্টস ও কৃষিসহ প্রতিটি খাত হুমকির মুখে পড়বে।

এমনিতেই মানুষের আয়ের সাথে ব্যয়ের কোন সামঞ্জস্য নেই। ভয়াবহ লোডশেডিং ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনসাধারণের হাঁসফাঁস অবস্থা। সারের মূল্যবৃদ্ধিতে কৃষকদের মাথায় হাত।

এমতাবস্থায় হুট করে এক লাফে জ্বালানি তেলের এমন মূল্যবৃদ্ধি নিঃসন্দেহে নজিরবিহীন। সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রয়োজনে ভর্তুকি দিতে হবে।

আজ গণমাধ্যমে প্রেরীত এক বিবৃতিতে দলের সভাপতি আল্লামা শায়খ যিয়া উদ্দীন,সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া এ সব কথা বলেছেন।

বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্য নিম্নমুখী থাকা সত্ত্বেও মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কেন? এমন প্রশ্ন রেখে জমিয়ত নেতৃবৃন্দ বলেন
গণমানুষের সাথে সংবেদনশীল আচরণ না করে উল্টো তাদের দুর্ভোগ বাড়িয়ে দেওয়ার পরিণাম ভাল হবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ