বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঘোষণা ছাড়াই ময়মনসিংহ-সিলেট রুটে বাস চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। কোনো ধরনের ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়ছেন যাত্রীরা।

শনিবার (৬ আগস্ট) দুপুরে সিলেটগামী বাস কাউন্টারে গিয়ে দেখা মিলে কোনো টিকিট বিক্রি হচ্ছে না। যাত্রীরাও ঘুরে চলে যাচ্ছেন।

জানা গেছে,  সিলেট থেকে নেত্রকোনার কমলাকান্দায় চলাচলের জন্য ছয়টি বাস রয়েছে। এরমধ্যে দুটি বাস নিয়মিত চলাচল করছে। আর বাকি চারটি বন্ধ থাকে। ২ আগস্ট এ রুটে চলাচলের জন্য আরও দুটি নতুন বাস নামানো হয়। কয়েকদিন চলাচলের পর ওই দুটি বাস চলাচল করতে দিবে না বলে জানিয়েছে নেত্রকোনা মালিক সমিতি। তবে এর সঙ্গে কিশোরগঞ্জ মালিক সমিতিও যুক্ত হন। এতে ক্ষিপ্ত হয়ে সিলেট মালিক সমিতি ময়মনসিংহ-সিলেট রুটে সব বাস চলাচল বন্ধ করে দেয়।

সিলেটগামী এক যাত্রী বলেন, চারদিন ধরে ময়মনসিংহের সাথে সিলেটের বাস চলাচল বন্ধ। এখন বিকল্প কোনো উপায়ে যেতে হবে। কোনো ঘোষণা ছাড়া গাড়ি বন্ধ করে ভোগান্তিতে ফেলা ঠিক হয়নি।

আরেকজন যাত্রী বলেন, চারদিন ধরে সিলেটগামী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে এই বিষয়ে সাধারণ যাত্রীরা কিছুই জানে না। দুপুরে টিকিট কাটতে কাউন্টারে এসে জানতে পারি বাস চলাচল বন্ধ।

এ বিষয়ে ময়মনসিংহ মোটর মালিক সমিতির মহাসচিব মো. মাহবুবুর রহমান বলেন, গত ২ আগস্ট সিলেট মালিক সমিতির দুটি বাস নামিয়েছে নেত্রকোণায় চলাচলের জন্য। তবে নেত্রকোণা মালিক সমিতি এ বাস দুটি চলাচল করতে দিবে না বলে জানিয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আশা করছি শিগগিরই এর সমাধান হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ