মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

সোমবার বরুণা মাদরাসায় আসছেন আওলাদে রাসুল সা. সাইয়্যেদ আসজাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ৮ আগষ্ট ২০২২ সোমবার বরুণা মাদরাসায় (শ্রীমংগল, মৌলভীবাজার) আসছেন আওলাদে রাসুল সা. সায়্যিদ আসজাদ মাদানি।

এদিন দুপুর ১২টায় বরুণা মাদরাসার মসজিদে আবু বকর রা. এ ফিদায়ে ইসলাম আল্লামা শায়খ খলীলুর রহমান হামিদী রহ. এর স্মরণে আলোচনা সভা ও দুআ মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এর আগে মঙ্গলবার হেফাজতে ইসলামের আমির, দারুল উলুম হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা শাহ আহমদ শফি রহ. এর মাকবারা জিয়ারতে হাটহাজারী গিয়েছেন সাইয়েদ আসজাদ মাদানি।

সাইয়্যেদ হোসাইন আহমদ মাদানি রহ. এর সুযোগ্য খলিফা, মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাবেক আমির, শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি রহ., আল্লামা জুনায়েদ বাবুনগরী ও আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. এর কবর জিয়ারত করেন।

সফরকালে তার সঙ্গে ছিলেন জামিয়ার মুহতামিম ও সিনিয়র শিক্ষকগণ। সাইয়েদ আসজাদ মাদানির সফরের মুল জিম্মাদার ও সার্বিক তত্ত্বাবধান করছেন ঢাকার ঐতিহ্যবাহি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের সম্মানিত মুহতামিম হযরত মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

সফরসঙ্গী হিসেবে আরো রয়েছেন মাওলানা সাইয়েদ হাসান আসজাদ মাদানী, মুফতি শাহাবুদ্দিন ভারত, মাওলানা শামছুল আরিফিন, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম, মাওলানা মিনহাজুল ইসলাম, মাওলানা এহতেশামুল হক প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ