মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

মাংকিপক্স নিয়ে গোটা আমেরিকায় জরুরি অবস্থা ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মাংকিপক্স নিয়ে পুরো আমেরিকায় স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে মার্কিন সরকার। দেশটিতে এ পর্যন্ত ছয় হাজার ৬০০ ব্যক্তি মাংকিপক্সে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা বিষয়ক মন্ত্রী জ্যাভিয়ার বেসারা এই জরুরি অবস্থা ঘোষণা করেন।

তিনি বলেন, এই ভাইরাসকে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখার প্রস্তুতি নিচ্ছি এবং আমরা মাংকিপক্সকে বিশেষ গুরুত্ব সহকারে নেওয়ার জন্য এবং এই ভাইরাস মোকাবেলায় দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে সাহায্য করতে প্রতিটি মার্কিন নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত যত রোগী শনাক্ত করা হয়েছে তার প্রায় এক-চতুর্থাংশ নিউইয়র্ক অঙ্গরাজ্যের। সেখানে গত সপ্তাহে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এরপরেই রয়েছে ক্যালিফোর্নিয়া এবং ইলিনয় অঙ্গরাজ্য। এ দুই অঙ্গরাজ্যে সোমবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক পর্যায়েই এই ভাইরাসকে যদি নির্মূল করতে হয় তাহলে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। -নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, রয়টার্স।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ