মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯০ হাজার ২৮৩ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ২৫ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৭২ জনের, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় এক শ।

শুক্রবার (৫ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ কোটি ৫৯ লাখ ৫৭ হাজার ৪৩৯ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ২৯ হাজার ৬৭২ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৮৮ জনের এবং শনাক্ত হয়েছে ৭৯ হাজার ৬৮২ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৩৭ হাজার ১৬৬ জন এবং মৃত ২৫৮ জন। ইতালিতে আক্রান্ত ৪২ হাজার ৯৫৯ জন এবং মৃত্যু ১৬১ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ২২ হাজার ৯৫৯ জন এবং মৃত্যু হয়েছে ৫৬ জনের। জাপানে মৃত ১৫৭ জন এবং আক্রান্ত ২ লাখ ৩১ হাজার ৫৯৭ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৮৫ জন এবং আক্রান্ত ৩৭ হাজার ২৬১ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ১২৬ জন এবং মৃত্যু হয়েছে ৪৪ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ১৬৬ জন এবং ২৯ জনের মৃত্যু হয়েছে। মেক্সিকোতে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২১০ জন এবং মৃত্যু হয়েছে ১২৩ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ