মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

দেশে আবারও তেল-গ্যাস-বিদ্যুতের দাম বাড়তে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে আবারও তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়তে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার (৫ আগস্ট) সকালে রাজধানীর বারিধারায় নিজ বাসায় বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে সংবাদকর্মীদের এ কথা বলেন মন্ত্রী।

নসরুল হামিদ বলেন, বিশ্ববাজারে দাম বাড়ার কারণে জ্বালানি তেলের দাম এ পর্যায়ে রাখা বেশি দিন সম্ভব হবে না। এছাড়া রাজধানীর বাইরে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় রাখতে না পারার বিষয়টি স্বীকার করে প্রতিমন্ত্রীর আশা, আগামী মাসেই পরিস্থিতির উন্নতি হবে।

তিনি বলেন, বিদ্যুতের দাম সমন্বয়ের ব্যাপারে আমরা অপেক্ষায় আছি, গ্যাসের ব্যাপারে আমরা আরেকটা সমন্বয়ে যেতে চাচ্ছি এবং আমরা মনে করছি, তেলেরও একটা সমন্বয় হওয়া উচিত।

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে বিপিসি প্রায় ৮ হাজার কোটি টাকার উপরে নিজে থেকে লস দিয়েছে। আমি মনে করি যে, কোথায় কমল, কোথায় বাড়ল—তা না। বিশ্ব বাজারের সঙ্গে একটা সমন্বয় থাকা উচিত।

নসরুল হামিদ আরও বলেন, একটা জিনিস বুঝতে হবে, কারা কী বলল তাদের কথা অনুযায়ী তো আমরা সিদ্ধান্ত নিতে পারি না! বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কথা বলছে। ইউক্রেন যুদ্ধের আগে তো পরিস্থিতি এ রকম ছিল না। আমরা তো পরিস্থিতি কন্ট্রোলে রাখি। ইউক্রেন যুদ্ধের পরও আমাদের পরিস্থিতি চালাচ্ছিলাম।

হঠাৎ করে তেল এবং গ্যাসের দাম বেড়ে যাওয়াতে সাময়িক সমস্যা সৃষ্টি করেছে। আমি দেখলাম, হাজারো মানুষ হাজারো পরামর্শ দেওয়া শুরু করে দিয়েছে; এটা করলে ভালো হতো, আগে কেন করলেন না। এটা আমাদের চিরাচরিত বাঙালি চরিত্র। তো কে কী বললো সেটা না, আমাদের সায়েন্টিফিক্যালি সমাধানে আসতে হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ