মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

থাইল্যান্ডে নাইট ক্লাবে অগ্নিকাণ্ড, নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: থাইল্যান্ডের একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে, এছাড়া আহত হয়েছেন আরও ৩৫ জন। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ব্যাংককের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত নাইট ক্লাবটিতে আগুন ছড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে।

থাই পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। বলা হয়েছে, রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বে অবস্থিত থাইল্যান্ডের চোনবুরি প্রদেশের একটি নাইটক্লাবে বৃহস্পতিবার আগুন লেগে ১৩ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে দেশটির একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

কর্নেল উত্তিপং সোমজাই রয়টার্সকে ফোনে জানান, নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতরা সবাই থাই নাগরিক। এদিকে, ব্যাংকক পোস্ট জানিয়েছে, অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৯ জন ও নারী ৪ জন। আহত হয়েছেন আরও ৪১ জন। সূত্র : রয়টার্স ও সিএনএন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ