শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড হাতে পেলেন বানিয়াচংয়ের বীর মুক্তিযোদ্ধারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||আব্দুর রউফ আশরাফ||

হবিগঞ্জের বানিয়াচংয়ে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৩ আগষ্ট) সকাল ১০ টায় বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাষ্টার, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসিনা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধনমিয়া,বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমীর খান, বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া প্রমুখ।

এছাড়া বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

পরে ১০২ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড হস্তান্তর করা হয়। এছাড়া ইতিপূর্বে নিহত হওয়া ৮৮ জন বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড ওয়ারিশান জটিলতার কারণে উপজেলা নির্বাহী অফিসারের নিকট রক্ষিত রয়েছে। যা পরবর্তীতে বণ্ঠন করা হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ