শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে পিস্তলসহ আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি জোন সদর হতে ৩ কিলোমিটার পশ্চিমে গিরিফুল এলাকায় ভাইবোনছড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল ওমরজ্যাতি দেওয়ান (৪০) নামক ইউপিডিএফ (মূল) দলের একজন চাঁদাবাজকে আটক করে।

বুধবার (৩ আগস্ট) খাগড়াছড়ি জোনের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালানা করে।

এ সময় তার কাছ থেকে ১ টি দেশীয় পিস্তল, ২ রাউন্ড এ্যামুনিশন, চাঁদা আদায়ের রশিদ, নগদ ৩৭০০ টাকা এবং অন্যান্য সরঞ্জামাদিসহ উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি কমান্ডার জানিয়েছেন, খাগড়াছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় কোন ধরনের সন্ত্রাসবাদ ও চাঁদাবাজের স্থান নেই। এ অঞ্চলের মানুষ যাতে শান্তিপূর্ণ ও নিরাপদে বসবাস করতে পারে সেই লক্ষে খাগড়াছড়ি সেনা জোনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়রা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে ধীরে ধীরে পার্বত্য চট্টগ্রাম নিরাপদ হয়ে উঠবে। পাহাড়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সেনা অভিযান অব্যাহত রাখার দাবী জানিয়েছেন তারা।

পরবর্তীতে আটককৃত চাঁদাবাজকে উদ্ধারকৃত সরঞ্জামাদিসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ