শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

খাগড়াছড়ি ওলামা ঐক্য পরিষদের ২য় বর্ষপূর্তি সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে সকাল ১০ টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয় ।

এ সময় আল্লামা আব্দুল হালিম বোখারী রহ. ও মাওলানা ওবায়দুল হক চৌধুরী রহ. এর জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ওবাইদিয়ার সিনিয়র মাদ্রাসার মাওলানা আনোয়ার হোসাইন আল আজহারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুনগর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি মীর হোসেন।

সদর উপজেলা সভাপতি মাওলানা নুরুল কবির আরমান ও মহি উদ্দিন বিন সুরুজের সঞ্চালনায় মাটিরাঙ্গা মাদ্রাসা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হারুনুর রশিদ, রামগড় কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা আকতার হোসেন জিহাদী, মাটিরাঙ্গা দারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম শামীম, যুগ্ন সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ নাসির উদ্দিন, অর্থ সম্পাদক হাফেজ ওমর ফারুক, পানছড়ি উপজেলা সভাপতি মাওলানা মুফতি মহিউদ্দিন, মাটিরাঙ্গা শাখার সভাপতি মাওলানা আখতারুজ্জামান, গুইমারা শাখার সহ-সভাপতি মাওলানা মহিউদ্দিন, সদর উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, রামগড় উপজেলা শাখার সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ চৌধুরী।

সম্মেলনে বক্তাগণ বলেন, খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশ, জাতি, ইসলাম, মাদ্রাসা এবং ওলামায়ে কেরামের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করছে। এই সংগঠন মহান আল্লাহর বিধান ও মুহাম্মদ সা. এর সুন্নাহকে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আদর্শ সমাজ বিনির্মাণের সকলকে কওমি ওলামা পরিষদের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ