শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

আবাসিক হোটেলে শৃঙ্খলা পরিপন্থী কাজ হলে ছাড় নয়: বিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশাল মেট্রোপিলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম-বিপিএম (বার) জানিয়েছেন, আবাসিক হোটেলে আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ হলে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না।

আজ বৃহস্পতিবার (০৪ আগস্ট) সকাল ১১টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দফতরের সম্মেলন কক্ষে নগরের আবাসিক হোটেল মালিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, অতিথির নিবন্ধনের (বোর্ডার এন্ট্রি) সময় নিয়মতান্ত্রিকভাবে তার ছবি তুলতে হবে, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের কপি সংগ্রহ করতে হবে।

তিনি বলেন, বোর্ডারের পূর্ণাঙ্গ নাম ঠিকানা এবং ফোন নাম্বার হোটেল রেজিস্টারে যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে। তার দেওয়া ফোন নম্বরে তাৎক্ষণিক কল করে এর সঠিকতা যাচাই করতে হবে। এছাড়া সব সময়েই সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে।

এই সভায় বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করে আবাসিক হোটেল মালিকরা।

এছাড়া সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার-পিপিএম (সেবা), উপ-পুলিশ কমিশনার (সিএসবি) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. মনজুর রহমান-পিপিএম (বার) সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ