শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

রান্নাকারীর প্রশংসা করা উচিত: আরেফ বিল্লাহ ডা. আব্দুল হাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনুবাদ: নোমান আব্দুল্লাহ

শাইখুল ইসলাম তাকি উসমানি রহ বলেন, আমার শায়খ ডা. আব্দুল হাই রহ. একবার ঘটনা শোনান। তিনি বলেন, আমার সাথে এক ব্যক্তি তার স্ত্রীসহ ইসলাহি সম্পর্ক রাখতো। ত একবার তারা আমাকে তাদের বাড়িতে দাওয়াত দিলো। পরে আমি তাদেত বাড়িতে গিয়ে খাবার খেলাম। খাবার খুব সুস্বাদু ছিলো।

তাকি উসমানি রহ. বলেন, আমার শায়খের অভ্যাস ছিলো, খাওয়াদাওয়া শেষ হলে খাবার ও যে রান্না করেছে তার প্রশংসা করতেন। যাতে আল্লাহর শুকরিয়া আদায়ও হয়ে যায় এবং যিনি রান্না করেছে তিনিও খুশি হয়ে যান।

যাইহোক, খাওয়াদাওয়া শেষ হলে উক্ত ব্যক্তির স্ত্রী পর্দার আড়াল থেকে শায়খকে সালাম দিলেন। তখন তিনি বললেন, আপনার রান্না আজ খুব সুস্বাদু হয়েছিলো, তৃপ্তিভরে খেয়েছি। তিনি বলেন, এ কথা বলার পর পর্দার ওপার থেকে ফুঁপিয়ে কান্নার আওয়াজ আসতে লাগলো। আমি পেরেশান হয়ে গেলাম যে, আমার কোনো কথায় মনঃকষ্ট কষ্ট পেয়ে সে কান্নাকাটি করছে।

আমি জিজ্ঞেস করলাম, কী হয়েছে? কাঁদছেন কেন? তিনি কোনোরকম কান্না থামিয়ে বললেন, আমার স্বামীর সাথে আমি চল্লিশ বছর ধরে সংসার করছি। অথচ এ দীর্ঘ জীবনে সে কখনো তার মুখ থেকে শুনিনি, "আজ খাবার সুস্বাদু হয়েছে।" আজ আপনার মুখ থেকে তা শুনে আর কান্না ধরে রাখতে পারিনি।

উক্ত ব্যক্তি যেহেতু তার মুরিদ ছিল, তাই তিনি বললেন, এ কেমন কৃপণতা যে কারো একটু প্রশংসা করা যায়না। যাতে তিনি খুশি হয়ে যান। তাই আমাদের উচিত খাওয়াদাওয়ার পর খাবার ও যে রান্না করেছে তার প্রশংসা করা। যাতে আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি, যিনি রান্না করেছেন তিনি খুশি হয়ে যান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ