শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

দেশের ৪০ জেলায় নতুন পুলিশ সুপার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের ৪০ জেলায় নতুন পুলিশ সুপারকে (এসপি) দায়িত্ব দিয়েছে বাংলাদেশ পুলিশ। প্রথমবারের মতো বাংলাদেশ পুলিশের ইতিহাসে একসাথে ৪০ জেলার নতুন এসপি নিয়োগের ঘটনা।

আজ বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এ দায়িত্ব দেওয়া হয়। এসব জেলার আগের এসপিদের নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে।

দেশের সেই ৪০ জেলা হলো, ময়মনসিংহ, শরীয়তপুর, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, পাবনা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, দিনাজপুর, রাঙামাটি, লালমনিরহাট, নওগাঁ, কক্সবাজার, নেত্রকোণা, বরিশাল, কুমিল্লা, গাজীপুর, পটুয়াখালী, মুন্সিগঞ্জ, শেরপুর, জয়পুরহাট, ফেনী, ঢাকা, বান্দরবান, বরগুলা, ফরিদপুর, খাগড়াছড়ি, কিশোরগঞ্জ, মাদারীপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, মাগুরা, ঝালকাঠি, নীলফামারী, নাটোর।

পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে নেত্রকোণার পুলিশ সুপার আকবর আলী মুনসীকে পাবনায়, গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহকে চট্টগ্রাম, মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে নারায়ণগঞ্জ, ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে সিলেট, জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞাকে ময়মনসিংহ, ডিএমপির ডিসি সাইফুল হককে শরীয়তপুরে এসপি করা হয়েছে।

খুলনার মেট্রোপলিটন পুলিশের ডিসি মোহাম্মদ এহসান শাহকে সুনামগঞ্জ, লালমনিরহাটের কমান্ড্যান্ট মো. মাহফুজ্জামান আশরাফকে লক্ষ্মীপুর, ডিএমপির ডিসি মোহাম্মদ আশিকুর রহমানকে ঝিনাইদহ, পুলিশ সদরদপ্তরের এআইজি সাদিরা খাতুনকে নড়াইলে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি আব্দুল্লাহ আল মামুনকে চুয়াডাঙ্গায়, পুলিশ সদরদপ্তরের এআইজি মো. আরিফুর রহমান মন্ডলকে সিরাজগঞ্জ, এসবির মনিরুজ্জামানকে সাতক্ষীরা, ডিএমপির ডিসি শাহ ইফতেখার আহমেদকে দিনাজপুরের এসপি করা হয়েছে।

পুলিশ সদরদপ্তরের এআইজি মীর আবু তৌহিদকে রাঙামাটি, পুলিশ টেলিকমের মোহাম্মদ সাইফুল ইসলামকে লালমনিরহাট, এসবির মুহাম্মদ রাশিদুল হককে নওগাঁ, ডিএমপির ডিসি মো. মাহফুজুল ইসলামকে কক্সবাজার, এসবির মো. ফয়েজ আহমেদকে নেত্রকোণা, ডিএমপির ডিসি ওয়াহিদুল ইসলামকে বরিশালের পুলিশ সুপার করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ