সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

নিউইয়র্কে কুরআন একাডেমীর কালচারাল সপ্তাহ'র পুরস্কার বিতরণী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিউইয়র্কে কুরআন একাডেমীর কালচারাল সপ্তাহ'র পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী সংস্কৃতি তথা তাহযীব তামাদ্দুনকে সমুন্নত রাখতে নিউইয়র্কের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ "কুরআন একাডেমী ফর ইয়াং স্কলারস বিএমএমসিসি" আয়োজন করে কালচারাল সপ্তাহ ২০২২।

এতে হিফজ ও আলিম বিভাগের শিক্ষার্থীদের মাঝে হিফজুল কুরআন, নাশীদ, বানানরীতি, উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন বিষয়ের উপর বিষয়ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সময় গত ২৭ জুন (সোমবার) সকাল আটটায় কালচারাল সপ্তাহ'র প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার হিসেবে বিভিন্ন ধরণের ট্রফি প্রদান করা হয়।

সাখাওয়াত সাইমুমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রিন্সিপাল শায়খ আহমদ আবু উবায়দা, ইমাম আবু সামিয়া সিরাজুল ইসলাম, শায়খ ড. রুহুল আমীন, মাওলানা রশীদ আহমাদ, শায়খ ইব্রাহীম ক্বমার, মাওলানা বুরহান উদ্দীন, হাফেজ মিজানুর রহমান ও হাফেজ আলী আকবর প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ