বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

নামাজ পড়তে গিয়ে নিখোঁজ, ৫ ঘণ্টা পর পুকুরে মিলল কিশোরের লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে নামাজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজের ৫ ঘণ্টা পর পুকুর থেকে আরিফুল ইসলাম মিরাজ (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। সে উপজলোর চরহাজারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমিন মাঝির বাড়ির জাহিদ মিলনের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় বাড়ি থেকে নামাজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় আরিফুল ইসলাম মিরাজ। একপর্যায়ে নিখোঁজের প্রায় ৫ ঘণ্টা পর স্থানীয় মসজিদ সংলগ্ন একটি পুকুরের পানিতে তাকে মৃত অবস্থায় ভাসতে দেখে উদ্ধার করে এলাকাবাসী।

বিষয়টি নিশ্চিত করে নিহতের বাবা জাহিদ মিলন বলেন, ‘আমার ছেলেটি অসুস্থ। সে মৃগী রোগী। আমার বড় ছেলে নামাজের জন্য বের হয়ে না ফেরায় মাগরিবের পর আমিসহ আমার পুরো পরিবার খুঁজতে বের হই। সম্ভাব্য সকল স্থানে খুঁজে না পেয়ে মাইকিং করি। পরে রাত সাড়ে ৯টায় মৃত অবস্থায় মসজিদ সংলগ্ন পুকুরে লাশ ভাসতে দেখে আমার স্বজনরা।’

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার রাসেদুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ