বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

রোববার (১৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন জানিয়েছেন, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় রোববার সকাল থেকে ভারত-বাংলাদেশের মাঝে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। কাল সোমবার (১৬ মে) সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।

হিলি পানামা পোর্ট লিংক লিমিডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানিয়েছেন, সকাল থেকে এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। পাশাপাশি পণ্য লোড-আনলোড বন্ধ থাকবে।

হিলি ইমিগ্রেশন ওসি বদিউজ্জামান জানান, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ