বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

রিমান্ড শেষে কারাগারে ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর নিউমার্কেটে সংঘর্ষে পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া শিক্ষার্থীরা হলেন-ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র আব্দুল কাইয়ুম ও পলাশ, সমাজ বিজ্ঞানের ছাত্র ইরফান, বাংলা বিভাগের ছাত্র ফয়সাল ও ইতিহাস বিভাগের জুনায়েদ ইসলাম।

গত ৯ মে অপর একটি আদালত এই পাঁচজনের তিনদিন করে রিমান্ডের আদেশ দেন। সেই রিমান্ড শেষে শনিবার তাদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৮ এপ্রিল নিউমার্কেটে সংঘর্ষে ডেলিভারিম্যান নাহিদ হত্যা মামলায় এই পাঁচ আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১ মে রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়।

এরপর পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় এ পাঁচ শিক্ষার্থীকে গ্রেফতার দেখানোসহ পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। গত ৯ মে ওই শিক্ষার্থীদের গ্রেফতার দেখান। এরপর আদালত তাদের তিন দিন করে রিমান্ডের আদেশ দেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ