বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

দোয়ায়ে কুনূত মুখস্থ না থাকলে করণীয় কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমি একজন সিএনজি চালক। আগে নিয়মিত নামায পড়তাম না। এখন নিয়মিত পড়ার চেষ্টা করি। চারটা সূরাও শিখেছি, কিন্তু বিতরের নামাযে যে দুআয়ে কুনূত পড়তে হয় সেটা এখনও শিখতে পারিনি, জানার বিষয় হল, এমতাবস্থায় আমি বিতরের নামাযে কী পড়ব?

উত্তর
বিতরের দুআয়ে কুনূত হিসেবে প্রসিদ্ধ দুআটি পড়া উত্তম। তাই তা দ্রæত শিখে নেবেন। তবে এ স্থানে কুরআন-হাদীসের অন্য কোনো দুআ পড়লেও ওয়াজিব আদায় হয়ে যাবে। তাই প্রসিদ্ধ দুআয়ে কুনূত শেখার আগ পর্যন্ত আপনি اللهُمّ اغْفِرْ لِيْ (আল্লাহুম্মাগ ফিরলী) এই দুআ তিনবার, অথবা رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنْیَا حَسَنَةً وَّ فِی الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ পড়তে পারেন।

Ñমুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৬৯৬৬; কিতাবুল আছল ১/১৩৯; আলমাবসূত, সারাখসী ১/১৬৫; মুখতারাতুন নাওয়াযিল ১/৩৩৩; বাদায়েউস সানায়ে ১/৬১৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১১১; শরহুল মুনইয়া, পৃ. ৪১৮।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ