বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

আসামি ধরতে গিয়ে হাত হারালেন পুলিশ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আসামি ধরতে গিয়ে দায়ের কোপে পুলিশের এক কনস্টেবলের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় আরেক কনস্টেবল আহত হয়েছেন।

আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর লালারখিল এলাকায় আসামি ধরতে গেলে এ ঘটনা ঘটে।

কবজি বিচ্ছিন্ন হওয়া পুলিশ সদস্যের নাম জনি খান। আহত আরেক পুলিশ সদস্যের নাম মো. শাহাদাত হোসেন। পুলিশ আহত হলেও পালিয়ে গেছেন আসামি কবির আহম্মদ।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. শিবলী নোমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, সকাল ১০টার দিকে আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা করেন আসামিপক্ষের লোকজন। এতে পুলিশের দুই কনস্টেবল আহত হন। তাদের মধ্যে জনির এক হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আর শাহাদাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ