বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

নিত্যপণ্যের দাম না কমানো হলে সচিবালয় ঘেরাও: নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম না কমানো হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি ডাকা হবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘সব জিনিসের দাম বাড়ছে। সংসদের ৬২ শতাংশ এমপি ব্যবসায়ী। প্রতি সপ্তাহে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লেগেই আছে। এই ব্যবসায়ী সংসদ সদস্যদের পতন না হওয়া পর্যন্ত বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠিক হবে না, জনগণের মুক্তি মিলবে না। আর সরকার যদি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম না কমায়, তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি হবে সচিবালয় ঘেরাও। বর্তমান সরকার গত ১৩ বছরে দেশকে মুমূর্ষু অবস্থায় নিয়ে গেছে, দেশ এখন আইসিইউতে আছে।’

রাষ্ট্রের কার্যকর সংস্কারের দাবি করে নুর আরও বলেন বলেন, ‘আমাদের লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়, এ সরকারকে হঠানো নয়, আমাদের লক্ষ্য রাষ্ট্রের কার্যকর সংস্কার। দেশকে একটি প্রকৃত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। একটি অংশগ্রহণমূলক নির্বাচন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনা।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ