শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

হিজাব আফগান জনগণের অভ্যন্তরীণ ও ধর্মীয় বিষয়: আমেরিকাকে তালে*বান সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হিজাব সম্পর্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে আফগান সরকার। আফগান সরকারের উপ মুখপাত্র আনামুল্লাহ সামানগানী বলেছেন, হিজাব আফগান জনগণের অভ্যন্তরীণ, ধর্মীয় ও মতাদর্শগত বিষয়। এটি নিয়ে বাইরের কারো বক্তব্য দেয়ার প্রয়োজন নেই।

সম্প্রতি নারীদের পোশাক সম্পর্কে নয়া বিধিমালা ঘোষণা করেছে আফগান সরকার। এ সম্পর্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বলেন, তালেবান যদি আফগানিস্তানের নারীদের ওপর বলপ্রয়োগ করত চায় তাহলে ওয়াশিংটন তালেবান প্রশাসনের ওপর চাপ প্রয়োগের হাতিয়ারগুলো ব্যবহার করবে।

এর প্রতিক্রিয়ায় সামানগানী বলেন, আফগান জনগণের জন্য পোশাকের ধরন নির্ধারণ করার অধিকার আফগান সরকারের রয়েছে এবং এটি সম্পূর্ণ এদেশের অভ্যন্তরীণ বিষয়।

আফগান সরকারের উপ মুখপাত্র বলেন, এসব বক্তব্য না দিয়ে আমেরিকার উচিত তার হাতে জব্দ আফগান জনগণের অর্থ ফেরত দেয়া। তিনি বলেন, আফগান জনগণের জন্য যদি আমেরিকার মন সত্যিই কেঁদে থাকে তাহলে তাদের অর্থ যেন আমেরিকা ফরত দেয়। কারণ, ওই অর্থের অভাবে আফগান জনগণের জীবন বিপদের মুখে পড়েছ; হিজাবের কারণে নয়।

২০২১ সালের ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করার পর বিভিন্ন কাল্পনিক অজুহাতে দেশটির ১,০০০ কোটি (১০ বিলিয়ান) ডলার অর্থ জব্দ করেছে মার্কিন সরকার।-পার্সটুডে

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ