বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া থেকে দেশে ফিরলেন বন্দী ১৬২ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দী ১৬২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এবং জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) সূত্রে এ তথ্য জানা গেছে।

আইওম সূত্র জানায়, এই ১৬২ জন বাংলাদেশি লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দী ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ সূত্র জানায়, ত্রিপলির বাংলাদেশ দূতাবাস ও আইওএম এর যৌথ প্রচেষ্টায় তাদেরকে দেশে ফেরত আনা হয়েছে। বর্তমানে তারা বিমানবন্দরেই আছেন। বিভিন্ন তথ্য সংগ্রহের পর আজকেই তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ