বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘বিএনপি সরকারের উন্নয়ন দেখে না, দিনের আলোতে অন্ধকার দেখে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসাম ডেস্ক: বিএনপি সরকারের উন্নয়ন দেখে না, তারা দিনের আলোতে অন্ধকার দেখে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শহরের রাজেন্দ্র কলেজের ময়দানে এ সম্মেলনের আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনকালে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। ঢাকার বাসভবন থেকে ভার্চুয়ালি তিনি এ সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য দেন।

ওবায়দুল কাদের বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণ চাতকের মতো চেয়ে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুনের শেষের দিকে বহু প্রতীক্ষিত পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন করবেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতু তৈরির ব্যাপারে চিন্তাভাবনা করছে সরকার। এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী নির্বাচনের জন্য দলকে সংগঠিত করার উপর গুরুত্বারোপ করে ওবায়দুল কাদের বলেন, এ দেশের মুক্তিযোদ্ধাদের বাঁচাতে হলে, আওয়ামী লীগকে বাঁচাতে হলে, গণতন্ত্রকে বাঁচাতে হলে, দেশের অর্জনকে বাঁচাতে হলে, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। সংগ্রামী, সৎ ও পরীক্ষিতদের নেতৃত্বে আনতে হবে। যারা নৌকার বিরোধিতা করেছে, তাদের কোনোভাবেই নতুন কমিটিতে রাখা যাবে না।

ফরিদপুর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, অনেক রক্তপাত হয়েছে। আওয়ামী লীগকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। এদের চিহ্নিত করতে হবে। এর পুনরাবৃত্তি যেন আর না হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। বিশেষ অতিথি প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান এমপি ও আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু এমপি, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা। নয় উপজেলা ও ছয়টি পৌরসভা থেকে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী সম্মেলনে যোগ দেন। সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্লাহ সভাপতি হিসেবে শামীম হক ও সাধারণ সম্পাদক পদে ইশতিয়াক আরিফের নাম ঘোষণা করেন। একই সঙ্গে আরেক সভাপতি প্রার্থী বর্ষীয়ান রাজনীতিবিদ বিপুল ঘোষকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করা হয়।

এদিকে কমিটি ঘোষণা হওয়ার পর ফরিদপুরের আওয়ামী লীগ নেতারা কমিটির এই সিদ্ধান্তকে স্বাগত না জানিয়ে দলের নেত্রীর কাছে পরিবর্তনের দাবি জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ