শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা

৩ অঙ্গ সংগঠনের সম্মেলনের প্রস্তুতি নেয়ার নির্দেশ কাদেরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিগরিরই ভাতৃপ্রতীম ও সহযোগী তিন সংগঠন ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও আওয়ামী মহিলা লীগকে পরবর্তী সম্মেলনের জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনগুলোর বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগের সম্মেলন আয়োজন করার জন্য নির্দেশ দিয়েছি। তারা আওয়ামী লীগ অফিসের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলে আমাদের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিডিউল নেবে। প্রধানমন্ত্রীর সম্মতি অনুযায়ী সম্মেলনের তারিখ নির্ধারিত হবে।

বৈঠকে উপস্থিত তিন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে দুয়েক দিনের মধ্যে আওয়ামী লীগের দপ্তর সেলের সঙ্গে যোগাযোগ করে তারিখ নির্ধারণের জন্য নির্দেশনা দেয়ার কথাও জানিয়েছেন কাদের।

দর কষাকষি বাদ দিয়ে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, সংলাপে না আসার কথা জানালেও বিএনপি পরে সংলাপে যোগ দেয়। নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ নেই। তারা সরকারের দায়িত্বে আসতে চাইলে নির্বাচনে অংশ নিতে হবে।

পরে কুমিল্লায় এলডিপির উপর হামলা নিয়ে মির্জা ফখরুল ইসলামের দেয়া বিবৃতি প্রসঙ্গে বলেন, তার একচোখা বিবৃতি জনগন প্রত্যাখ্যান করেছে। ক্ষমতাহীনতায় দলটি বিভ্রান্তিতে ভুগছে। পরে সব আসনে ইভিএমে ভোট নেয়ার দাবি জানান ওবায়দুল কাদের। কারচুপি, জালিয়াতি এড়াতে এর বিকল্প নেই বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ