বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

হামাস নেতাদের টার্গেট করলে ইসরায়েলের জন্য দোজখের দরজা খুলে যাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার হামাস যোদ্ধারা বলেছেন, যদি ইহুদিবাদী ইসরায়েল হামাসের নেতাদের হত্যার জন্য লক্ষ্যবস্তুতে পরিণত করে তাহলে দখলদার শক্তির জন্য দোজখের দরজা খুলে যাবে। আজ (মঙ্গলবার) এক বিবৃতি প্রকাশের মাধ্যমে হামাস যোদ্ধারা ইসরাইলের জন্য এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

টাইমস অব ইসরায়েল- এর আগে এক রিপোর্টে বলেছে, দখলদার ইসরাইল সরকার তার পশ্চিমা মিত্রদেরকে জানিয়েছে যে, ইহুদিবাদী সেনাদের হিট স্কোয়ারড হামাস নেতাদের ওপর হত্যাকাণ্ড পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। হামাসের যেসব নেতা বিশ্বের বিভিন্ন দেশে থাকেন তাদেরকে হত্যার জন্য ইসরাইল এই প্রস্তুতি নিচ্ছে।

গত বছরের মে মাসে গাজার প্রতিরোধকামী সংগঠনগুলোর সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে ইসরাইল। ১১ দিনের ওই যুদ্ধে গাজাভিত্তিক সংগঠনগুলো প্রায় 4 হাজার ক্ষেপণাস্ত্র ছুড়ে ছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ