বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

নির্বাচন সুষ্ঠু না হলে শ্রীলঙ্কার মতো পরিণতি হবে: জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার নাঙ্গলকোটে কন্ঠশিল্পী মইনুদ্দীন টিপু হিয়াজুড়ীর উপর হামলা, আইনি হয়রানি, নির্যাতন ও আটকের প্রতিবাদে সভার আয়োজন করে বাংলাদেশ তরিকতে ইসলাম ঐক্যজোট।

প্রতিবেশী দেশ ভারতের প্রভাবমুক্ত হয়ে নির্বাচনকেন্দ্রিক চালাকি এবং কারচুপি বন্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, দেশের জন্য দোয়া করেন ভালো কথা। কিন্তু আপনি ভারতীয়দের ধারা আবৃত হয়ে আছেন। তারা আপনাকে ভুল পথে নিয়ে যাবে এবং নিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আমাদের ২৪ বিলিয়ন ডলার উদ্বৃত্ত আছে, আর ঋণ আছে জনপ্রতি ৪৩২ ডলার। পত্রিকার খবরে এসেছে দেবপ্রিয় ভট্টাচার্য্য বলেছেন, ২০২৫ সাল থেকে ঠেলা সামলাতে পারবেন না। দেখেন, শান্তির দ্বীপ ছিল শ্রীলংকা, শিক্ষাদীক্ষায়ও ভালো। কিন্তু দেশটির আজ কী অবস্থা। আগুন জ্বলছে, গণহারে দারিদ্র্য বাড়ছে। আমরা সেদিকে যাবো না তো?

বর্তমান বাংলাদেশের অবস্থা খুব খারাপ উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন, এখনো অনেকগুলো আলেম জেলে আছে। আপনারা কী করে এখনো চুপ করে আছেন আমি জানি না। এখনো তাদের জামিন হয়নি, আল্লাহ কি ক্ষমা করবেন।

বাংলাদেশ তরিকতে ইসলাম ঐক্যজোটের সমন্বয়ক আনিসুর রহমান জাফরীর পরিচালনায় এবং বাংলাদেশ তরিকতে ইসলাম ঐক্যজোট এবং পীর মাশায়েখ ঐক্য পরিষদের সমন্বয়ক শাহ সুফি শামসুল আলম চিস্তীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকতে ইসলাম ঐক্যজোটের হানিফ নূরী, জাতীয় একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. সুমল বড়ুয়া, এবিপার্টির সদস্য সচিব জননেতা মজিবুর রহমান মঞ্জু, বিশিষ্ট কবি ও সাহিত্যিক সৈয়দ তারিক, আবুল বাশার খান্দানী, সৈয়দ তৌহিদুল ইসলাম শাহিন নুরী সুরেশ্বরী, পীর সামসুজ্জামান চৌধূরী (সজিব) ও শাহসূফী কাজি জাবের আহম্মদ আল জাহাঙ্গিরী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ