বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল: দেওনা পীর

ঘরের মুরগী তরকারীতে মুখ দিলে সে তরকারী খাওয়া যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিছুদিন আগে আমি গ্রামের বাড়িতে যাই। সেখানে দুপুরের খাবার খাচ্ছিলাম। কয়েক লোকমা খেয়েছি মাত্র; ছোট ভাই জানাল, একটু আগে একটি মুরগি এ তরকারিতে মুখ দিয়ে কয়েকটি ছোট মাছ খেয়েছে। একটু খাওয়ার পরই সেটিকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এ কথা শুনে আমি আর সে তরকারি খাইনি।

এখন জানার বিষয় হল, সে তরকারি না খাওয়া ঠিক হয়েছে কি না? আর যে মুরগি সর্বত্র ঘুরাফেরা করে তা কোনো তরকারিতে মুখ দিলে তা খাওয়ার হুকুম কী?

উত্তর যে মুরগি এমন জায়গায় ঘুরাফেরা করে যেখানে নাপাকিতে মুখ দেওয়ার সুযোগ নেই যেমন আবদ্ধ বাসা-বাড়িতে, সেটি কোনো খাবারে মুখ দিলে ঐ খাবার খাওয়া যাবে।

তবে যে মুরগি বাইরে ঘুরাফেরা করে এবং নাপাকিতে মুখ দেওয়ার সম্ভাবনা থাকে তার ঠোঁটে বা মুখে বাহ্যত কোনো নাপাকি না থাকলেও সতর্কতামূলক বিধান হল, তার মুখ দেওয়া খাবার খাওয়া মাকরূহ আর যদি ঠোঁটে নাপাকি লেগে থাকতে দেখা যায় তাহলে যাতে মুখ দিবে তা নাপাক হয়ে যাবে। প্রশ্নোক্ত ক্ষেত্রে যে মুরগি মুখ দিয়েছে তা বাইরে ছাড়া মুরগি হলে ঐ তরকারি না খেয়ে আপনি ঠিকই করেছেন।

-মাবসূত, সারাখসী ১/৪৭-৪৮; শরহুল মুনইয়া ১৬৮; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী ১৮-১৯। সূত্র: আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ