শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘ঈদযাত্রায় ট্রেনে হুড়োহুড়ি ছিল না, দাঁড়িয়ে ছিল না কোনো যাত্রী’ দাবি রেলমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ট্রেনে ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে উল্লেখ করে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন সন্তোষ প্রকাশ করেছেন।

সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে মন্ত্রী বলেন, এবারের ঈদ যাত্রায় যাত্রীদের ভোগান্তি না হ‌ওয়ায়, নির্দিষ্ট সময়ে ও আরামে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন।

রেলমন্ত্রী দাবি করেন, রেলে এবারের ঈদ যাত্রা গত কয়েক বছরের মধ্যে ছিল সবচেয়ে আরামদায়ক ও নিরাপদ। ট্রেনে উঠতে যাত্রীদের কোনো হুড়োহুড়ি ছিল না। শোভন চেয়ারের যাত্রীরাও তাদের সিটে যেতে কোন ভোগান্তিতে পড়েনি। মাঝখানে দাঁড়ানো কোন লোক ছিল না বলেও দাবি করেন নূরুল ইসলাম সুজন।

ঈদযাত্রায় ট্রেনের ছাদের যাত্রীও নিয়ন্ত্রণ করা হয়েছে, একইসাথে এবার ট্রেনের কোন সিডিউল বিপর্যয় ঘটেনি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ থেকে ১ মে পর্যন্ত ঈদ উপলক্ষে রেলওয়ে তাদের টিকিট বিক্রি কার্যক্রম করেছে। টিকেট যার ভ্রমণ তার মূল প্রতিপাদ্য কে সামনে রেখে এবার টিকিট বিক্রি করা হয়েছে। এনআইডির মাধ্যমে টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছিল।

রেলপথ মন্ত্রণালয় বলছে, টিকেট কিনতে এনআইডির ব্যবস্থা থাকায় টিকিটবিহীন কোন যাত্রী ট্রেনে যেতে পারেনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ