কওমী মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও সাধারণ শিক্ষায় শিক্ষিত যুবকদের একটি ঐক্যবদ্ধ, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম হিসেবে ‘বাংলাদেশ কওমী যুব ফোরাম’-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে এহতেশামুল হক সাখীকে আহ্বায়ক ও তানজিল আমিরকে সদস্য সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাওয়াদ আহমাদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো