মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যাত্রাবাড়ী মাদরাসার দাওরায়ে হাদিসে ভর্তি হতে মানতে হবে যে ৫ শর্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: পবিত্র ঈদুল ফিতরের পর ৬ শাওয়াল থেকে ভর্তি শুরু হচ্ছে দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী বড় মাদরাসায়। তবে এ বছর প্রতিষ্ঠানটিতে দাওরা জামাতে ভর্তি প্রত্যাশী ছাত্রদের জন্য কিছু নির্দেশনা জারি করা হয়েছে।

দাওরায়ে হাদিসের ভর্তি পরীক্ষক মাওলানা আবু নোমান আলমাদানী জানান, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী ঢাকায় যারা দাওরায়ে হাদীসে ভর্তি হতে চান তারা নিম্নে বর্ণিত জিনিসগুলো নিয়ে আসবেন ,অন্যথায় ভর্তি হওয়া যাবে না ।

এর মধ্যে রয়েছে, ফযিলত পরীক্ষার মার্কশীট (বাের্ড কর্তৃক প্রদত্ত কপি/অনলাইন কপি)। ফযিলত পরীক্ষার প্রবেশপত্রের কপি। জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধনপত্রের ফটোকপি। ২ কপি ছবি (পাঁচকল্লি টুপি পরিহিত সদ্যতােলা)।

মাওলানা আবু নোমান আলমাদানী আরো জানান, ফযিলত পরীক্ষার মার্কশীট ও প্রবেশপত্রের তথ্য এবং জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনপত্রের তথ্য হুবহু মিল হওয়া বাঞ্ছনীয়। অনুরূপভাবে পুরাতন ছাত্রদের মাদরাসার তথ্য ও ফযিলত পরীক্ষার মার্কশীটের তথ্য অভিন্ন হতে হবে। কোন গরমিল থাকলে ভর্তির পূর্বেই সংশােধন করে নিতে হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ