বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

তাখাসসুস ও উচ্চশিক্ষার নতুন ঠিকানা জামিআতুস সুফফাহ, বগুড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দীকী।।

উলূমুল হাদীস এবং ফিকহ ও ইফতা বিষয়ে প্রত্যাশী মেধাবী ছাত্রদের নতুন ঠিকানা হতে যাচ্ছে জামিআতুস সুফফাহ, বগুড়া।

ইতোমধ্যে জামিয়াতুস সুফফায় উচ্চতর হাদিস গবেষণা অনুষদ উলুমুল হাদিস বিভাগ ও ইসলামী আইন গবেষণা অনুষদ ইফতা বিভাগ চালু হয়েছে।

বিভাগ দু'টির সার্বক্ষণিক ইশরাফে থাকবেন, দারুল উলূম হাটহাজারী মাদরাসার উচ্চতর হাদীস ও দাওয়াহ বিভাগের সাবেক সিনিয়র শিক্ষক, হাদীস ও ফিকাহবিদ, জামিয়াতুস সুফফার প্রধান, মুফতী আব্দুল্লাহ নাজীব।

জামিয়াতুস সুফফাহ চারটি লক্ষ্যকে কেন্দ্র করে প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানিয়েছেন জামিআ প্রধান মুফতী আব্দুল্লাহ নাজীব।

এক. রব্বানিয়াহ

দুই. তাফাক্কুহ ফিদ্দীন

তিন. গবেষণা

চার. দাওয়াহ

তিনি আরও বলেন, আমাদের জামিআয় মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা-র মানহাজ অনুসারে উন্নত এবং যুগোপযোগী পদ্ধতিতে পাঠদান করা হবে। থাকবে আন্তর্জাতিক মানের যোগ্য করে গড়ে তোলার সর্বাত্মক প্রচেষ্টা। বিজ্ঞ ওস্তাদগণের দ্বারা নিয়মিত দরস ও মুহাযারা প্রদান করা হবে ইনশাআল্লাহ!

এদিকে জামিআর একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন ১৪৪৩-৪৪ হিজরী মুতাবিক ২০২২-২৩ ঈসাব্দ শিক্ষাবর্ষ থেকেই বিভাগটিতে আনুষ্ঠানিক পড়াশোনা শুরু হবে।

সে লক্ষ্যে আগামী ৮ শাওয়াল লিখিত পরীক্ষা, ৯ শাওয়াল মৌখিক পরীক্ষা এবং ১০ শাওয়াল থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে।

দাওরায়ে হাদিসে মুমতাজ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষার বিষয়বস্তুও নির্ধারণ করা হয়েছে।

উলূমুল হাদীস:

সহীহ বুখারী ও ফাতহুল বারী প্রথম খণ্ড কিতাবুস সলাত পর্যন্ত

ফিকহ:

হিদায়া সালিস ও ফাতহুল কাদীর কিতাবুল বুয়ু থেকে কিতাবুল কাযা পর্যন্ত

মৌখিক পরীক্ষা:

কাঙ্ক্ষিত তাখাসসুসের সাথে সম্পর্কিত মুতাকাদ্দিমীনের দলীল ও তা’লীল সমৃদ্ধ কোনো একটি কিতাব বা খণ্ডের তালখীস ও ইলমী তাবসেরা মৌখিকভাবে পেশ করা এবং এ সংক্রান্ত প্রশ্নের উত্তর প্রদান করা।

মাদরাসার মোবাইল নাম্বার :01745-333196/ 01829018212

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ