শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টানা দু’দিন পর বিশ্বজুড়ে করোনা ভাইরাসের তাণ্ডব কিছুটা কমেছে। শনিবার (২৩ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যুর হার উভয়ই নিম্নমুখী।

গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে বিশ্বে মারা গেছেন ২ হাজার ৫২৭ জন। একই সময় নতুন করে এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৬৮ হাজার ৭৮১ জন।

এর আগের দিন শুক্রবার (২২ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছিলেন ৮ লাখ ১০ হাজার ৫৬০ জন। অন্যদিকে মারা গিয়েছিলেন ৩ হাজার ২৮৯ জন।

তার আগের দিন বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিশ্বে করোনায় প্রাণহানি ঘটে প্রায় ৩ হাজার ২২২ জনের। একই সঙ্গে আক্রান্ত হয়েছিলেন ৯ লাখ ৪ হাজার ৭৩ জন।

ওয়ার্ল্ডওমিটারে তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার ৩১৪ জনে। ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৪০ হাজার ৩৯১ জনে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২৬ লাখ ২৮ হাজার ৮৯ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ১৮ হাজার ১৫৪ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৫৩ হাজার ২৯৯ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু ৫ লাখ ২২ হাজার ১৪৬ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৩ লাখ ৩৮ হাজার ৬৯৭ জন এবং মোট মৃত্যু ৬ লাখ ৬২ হাজার ৬১৮ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ