শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘যুব সমাজকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন সাধন করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশে সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, সারাবিশ্ব যুব সমাজের জ্ঞান ও শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে চাকুরী ও ব্যবসার সুযোগ তৈরী করে থাকে। আর আমার দেশে চাকুরী তো দূরের কথা মদকে সহজলভ্য করে পারমিট দিয়ে যুব সমাজের হাতে মদ তুলে দেয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে। তরুণ ও যুবকদের মাতাল করে দেশকে এগিয়ে নেয়া কখনোই সম্ভব না।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ‘আদর্শ সমাজ বিনির্মাণে যুবকদের করণীয়’- শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠানের তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন; দেশের প্রতিটি সেক্টর দূর্নীতি নিমজ্জিত। স্বাধীনতার ৫০ বছর পরেও দূর্নীতিবাজদেরই দৌরাত্ম দেখা যায়। দেশের মানুষের ভাগ্য ও দেশের উন্নয়ন সাধন করতে জনগণের হাতে মদ তুলে দিয়ে নয় বরং দূর্নীতি বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। অবিলম্বে মদের পারমিট সংক্রান্ত অ্যালকোহল বিধিমালার প্রজ্ঞাপন বাতিল করতে হবে।

মুফতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল ও শায়খুল হাদীস মুফতি মুহাম্মদ সিরাজুল ইসলাম৷

এছাড়াও আরও উপস্থিত ছিলেন- ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মুফতি জাহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মুফতি হাফিজুল হক ফাইয়াজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাম্মাদ বিন মোশারফ, আইন সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, মাওলানা আবুল কালাম আজাদ সহ মহানগর ও থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ৷

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ