শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘নিউমার্কেটের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নামে মামলা ফ্যাসিবাদী শাসনের নগ্নরূপ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দেওয়াকে ‘ফ্যাসিবাদী শাসনের আরেকটি নগ্নরূপ’ বলে অভিহিত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেছেন, ‘নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ কর্তৃক মামলা দায়েরের ঘটনা উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর শামিল। ঘটনার শুরুতে পুলিশের নিষ্ক্রিয়তায় প্রমাণ হয় এ ঘটনায় সরকারের ইন্ধন রয়েছে। আর ঘটনায় জড়িত সরকারি সংগঠনের চিহ্নিত নেতাকর্মীদের আড়াল করতে সুপরিকল্পিতভাবে নিউমার্কেট এলাকার বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দায়ের করা হয়েছে।’

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সংঘর্ষের ঘটনা শুরুর সঙ্গে সঙ্গে পুলিশের নির্লিপ্ত ছিল। এতে প্রমাণিত হয় এ ঘটনায় সরকারের ইন্ধন রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা চোখে পড়েনি। ঘটনা মোকাবিলায় শুরু থেকেই পুলিশ যদি সক্রিয় হতো তাহলে নাহিদের মতো একজন তাজা তরুণের প্রাণ ঝরে যেত না।’

বিবৃতিতে তিনি বলেন, ‘সংঘর্ষের ঘটনায় নিউমার্কেট থানা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ কর্তৃক হয়রানি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়েছে। বিরোধী শূন্য রাজনৈতিক ব্যবস্থা বাস্তবায়নে অবৈধ আওয়ামী সরকার দিনরাত কাজ করে যাচ্ছে। রাজধানী নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অত্র এলাকার ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নামে পরিকল্পিত মামলা দায়ের ফ্যাসিবাদী শাসনের আরেকটি নগ্নরূপ।’

বিএনপি মহাসচিব বলেন, ‘মিথ্যা অভিযোগে এ মামলায় নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, সাবেক সহসভাপতি শাহ আলম নান্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন হাওলাদার, নিউমার্কেট থানা বিএনপি নেতা আলমগীর, মিজান, টিপু, মিঠু, শহীদুল ইসলাম, জাপানী ফারুক, রহমত, সুমন, জসিম, বিল্লাল, হারুন, বাবুল, জুলহাস, ছাত্রদল নেতা মিন্টু, আসিফ, শ্রমিক দল নেতা তোহা এবং স্বেচ্ছাসেবক দল নেতা মনিরকে জড়ানো উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোরই শামিল।’

তিনি বলেন, হেলমেট পরিহিত লোকজন যাদের দেখা গেছে তারা কারা ? এসব নিয়ে জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নিত্যপণ্যের অসহনীয় মূল্য বৃদ্ধি, মুনাফালোভী ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা ও টিসিবি’র ট্রাকের পেছনে মধ্যম ও নিম্ন আয়ের মানুষদের দীর্ঘ সারি, নানা ধরনের দুর্নীতি ও টাকা পয়সা ভাগ-বাঁটোয়ারার অভিযোগ রয়েছে। এ অবস্থায় সরকারের সীমাহীন ব্যর্থতার ইমেজ থেকে মানুষের মন ও চোখকে অন্য দিকে ফেরাতে দেশব্যাপী নানামুখী সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটানো হচ্ছে। পরিকল্পিতভাবে সহিংস পরিস্থিতি তৈরি করা হচ্ছে। পরিস্থিতির অবনতি ঘটাতে আওয়ামী অঙ্গ সংগঠনগুলোর যে নেতাদের অপতৎপরতা দেখা গেছে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’

বিএনপি মহাসচিব অবিলম্বে নিউমার্কেট থানা বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। নিহত দোকান কর্মচারী নাহিদের জন্য শোক জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ