শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

অগ্রিম টিকিট বিক্রির এক দিন আগেই কমলাপুরে উপচেপড়া ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির এক দিন আগেই শুক্রবার সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। সপ্তাহিক ছুটির দিন হওয়ায় অন্যদিনের তুলনায় স্টেশনে ভিড় বেশি লক্ষ্য করা গেছে। যাত্রীরা আজ ২২ থেকে ২৬ এপ্রিলের অগ্রিম টিকিট নিচ্ছেন।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, যেসব যাত্রী ২৬ তারিখ বা তার আগে ট্রেনে যেতে চায়, তারাই আজকে টিকিট কাটতে এসেছেন। সবগুলো কাউন্টারে টিকিট দেওয়া হচ্ছে। যতক্ষণ টিকিট থাকবে, ততক্ষণ যাত্রীরা টিকিট পাবে। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট দেওয়া হচ্ছে।

একজন যাত্রী চারজনের টিকিট কাটবে। সেক্ষেত্রে চারজনের এনআইডি বা জন্মসনদ দেখাতে হবে। অন্যথায় টিকিট দেওয়া হবে না।

ট্রেনে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৩ এপ্রিল থেকে। প্রথম দিনে বিক্রি হবে ২৭ এপ্রিলের টিকিট। ২৪ এপ্রিল ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল, ৩০ এপ্রিলেরর এবং ২৭ এপ্রিল ১ মে’র ট্রেনের টিকিট বিক্রি করা হবে। ঈদের পর ফিরতি যাত্রা হবে ৫ মে। সেই টিকিট বিক্রি হবে ১ মে।

চাঁদ দেখা সাপেক্ষে ২ মে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ধরে নিয়ে টিকিট বিক্রির এই সময়সূচি নির্ধারণ করেছে রেলওয়ে। রোজা ৩০টি হলে অর্থাৎ ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল দেওয়া হবে ২ মে’র ট্রেনের টিকিট।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ