শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে ধর্মীয় প্রতিষ্ঠানে জবাবদিহি ও ন্যায়বিচারের প্রয়োজন দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সময় বাড়ল ১০ দিন পতনের দ্বারপ্রান্তে ইরান সরকার, দাবি নেতানিয়াহুর ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ

নিউমার্কেটে শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ: আরও একজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মোরসালিন (২৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি দোকান কর্মচারী ছিলেন। এ নিয়ে নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় দুইজনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোর ৪টা ৩৬ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মোরসালিনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া।

জানা যায়, নিহত মোরসালিনের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার কালাইনগর গ্রামে। তার বাবার নাম মো. মানিক মিয়া। কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুরে স্ত্রী অনি আখতার মিতু এবং দুই মেয়ে সুমাইয়া ইসলাম লামহা (৭) ও আমির হামজাকে (৪) নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

নিহত মোরসালিনের স্ত্রী জানান, নিউমার্কেটে একটি শার্টের দোকানে মাসে ৯ হাজার টাকা বেতনে তার স্বামী কাজ করতেন। সেই টাকা দিয়েই তাদের সংসার চলত।

জানা গেছে, গত মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে সংঘর্ষের সময় নুরজাহান মার্কেটের সামনে ইটের আঘাতে আহত হয়েছিলেন মোরসালিন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার ভোর ৪টা ৩৬ মিনিটে তিনি মারা যান।

এর আগে সংঘর্ষের ঘটনায় নাহিদ নামে একজনের মৃত্যু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ