শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে ধর্মীয় প্রতিষ্ঠানে জবাবদিহি ও ন্যায়বিচারের প্রয়োজন দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সময় বাড়ল ১০ দিন পতনের দ্বারপ্রান্তে ইরান সরকার, দাবি নেতানিয়াহুর ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ

এতেকাফের অনন্য চার ফজিলত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রহমত, বরকত ও মাগফিরাতের সওগাত নিয়ে এসেছে পবিত্র মাহে রমজান। মহান আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য শ্রেষ্ঠ উপহার এ মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় একজন মুমিন তাকওয়ার গুনে গুনাণ্বিত হতে পারে। হতে পারে রাসুল সা. এর শ্রেষ্ঠ একজন উম্মত। লাভ করতে পারে ইহকালীন ও পরকালীন প্রভূত কল্যাণ। আল্লাহ ও তাঁর রাসূলের বাতলানো পন্থা ও সাহাবায়ে কেরামের নমুনায় রমজান পালনেই তা সম্ভব।

আওয়ার ইসলাম পাঠকের জন্য মাহে রমজান জুড়ে “মাসায়েলে রমজান” শিরোনামে প্রতিদিন গুরুত্বপূর্ণ কিছু মাসায়েল পাঠকের সমীপে উপস্থাপন করা হবে। নিয়মিত মাসায়েল লিখছেন, শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা চৌধুরীপাড়ার ইফতা বিভাগের মুশরিফ মুফতি সাদেকুর রহমান।।



১.হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত রাসুল (সা) ইরশাদ করেন এতেকাফকারী সর্ব প্রকার গুনাহ থেকে মুক্ত থাকে এবং সে ঐসব নেকীর সওয়াবও লাভ করে যা এতেকাফ করার কারণে সে করতে পারেনি।(সুনানে ইবনে মাজাহ -১৭৮১)

২. রাসুল (সা) বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন এতেকাফ করবে আল্লাহ তায়ালা তার ও জাহান্নামের মাঝে তিন পরিখা দূরত্ব সৃষ্টি করে দিবেন। যার দূরত্ব আসমান জমিনের সমান। (কানযুল উম্মাল -২৪০১৯)

৩. রাসুল (সা) ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের শেষ ১০ দিন এতেকাফ করবে, তার জন্য দুটি হজ ও দুটি ওমরার সাওয়াব রয়েছে।(বায়হাকী- ৫৮৬)

৪. রাসুল সা ইরশাদ করেন, যে ব্যক্তি সাওয়াবের প্রত্যাশায় এবং ইবাদত মনেকরে এতেকাফ করবে তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।(মুসনাদে দাইলামি)

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ