শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে ধর্মীয় প্রতিষ্ঠানে জবাবদিহি ও ন্যায়বিচারের প্রয়োজন দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সময় বাড়ল ১০ দিন পতনের দ্বারপ্রান্তে ইরান সরকার, দাবি নেতানিয়াহুর ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ

জাকাত ফান্ড শক্তিশালী করা গেলে দেশ থেকে দারিদ্র্য বিমোচন সহজ হবে: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, জাকাত ফান্ডকে শক্তিশালী করা গেলে দেশ থেকে দারিদ্র্য বিমোচন করা সহজ হবে। জাকাত ব্যবস্থাপনাকে অধিকতর শক্তিশালী ও সুশৃঙ্খল করার লক্ষ্যে জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

বুধবার (২০ এপ্রিল) সকালে বায়তুল মোকাররম মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয় আয়োজিত সরকারি জাকাত ফান্ডে জাকাত উত্তোলনে উদ্বুদ্ধকরণ এবং সন্ত্রাস নিরসন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ইসলামিক ফাউন্ডেশনসহ জাকাত ফান্ডের সঙ্গে সংশ্লিষ্ট সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করা গেলে জাকাত ফান্ড কার্যক্রম অধিকতর শক্তিশালী হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান। সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ড. মাওলানা মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার।

এ ছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ